প্রতিষ্ঠিত 2019
আমাদের সম্পর্কে
ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ — বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম সাপ ও বন্যপ্রাণী উদ্ধার দল।
২০১৯ সালে পঞ্চগড়ের বোদা থেকে যাত্রা শুরু করে আজ WSRTBD এর ২০০+ স্বেচ্ছাসেবক বাংলাদেশের ৬৪ জেলায় ২৪/৭ সাপ ও বন্যপ্রাণী উদ্ধারে কাজ করছেন।
আমাদের লক্ষ্য — সাপ-বন্যপ্রাণী সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সাপের কামড়ে মৃত্যু কমিয়ে আনা এবং দেশের জীববৈচিত্র্য রক্ষা করা।
WSRTBD এর সদস্যরা একাধিক ঐতিহাসিক রেকর্ডের অংশীদার — দেশের প্রথম কমলাবতী সাপের রেকর্ড, প্রথম লিউসিস্টিক জলঢোঁড়া উদ্ধার, এবং সাইবোল্ডের পাইন্যা সাপের প্রথম দেশীয় রেকর্ড।
বিশেষ রেকর্ড
প্রতিষ্ঠাতা সভাপতি
মোঃ শহিদুল ইসলাম
দেশের প্রথম কমলাবতী (Orange-collared Keelback) সাপের রেকর্ড
ডিরেক্টর
মোঃ শাহজাহান
দেশের প্রথম সাইবোল্ডের পাইন্যা সাপের (Siebold's Water Snake) রেকর্ড এবং দেশের প্রথম জীবিত ছোট কৃষ্ণ কালাচ উদ্ধার
ডিরেক্টর
ইসমাইল মিথুন
দেশের প্রথম লিউসিস্টিক জলঢোঁড়া (Leucistic Checkered Keelback) উদ্ধার
উল্লেখযোগ্য উদ্ধার
- পঞ্চগড় থেকে বনরুই (Pangolin)
- চট্টগ্রাম থেকে কিং কোবরা (King Cobra)
- বন বিড়াল (Jungle Cat)
- চিতা বিড়াল (Leopard Cat)
- বিলুপ্তপ্রায় অনেক বন্যপ্রাণী